ATM কার্ড ভেরিফাই করার নাম করে ব্যাঙ্গকের একাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো বেশ কিছু দুষ্কৃতিদের বিরুদ্ধে। ৩১ হাজার টাকা খইয়ে মাথায় হাত উপভোক্তার। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগর এলাকায়।
জানা যায়, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দেবীনগর এলাকার বাসিন্দা ঝুম্পা সাহার সাথে এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দুপুরে দেবীনগরের বাসিন্দা ঝুম্পা সাহা যখন নিজের বাড়িতে রান্না করছিলেন সেই সময় তার কাছে ভুয়ো কল আসে। তার কাছে জানতে চাওয়া হয় তার ATM নাম্বার। তিনি জানতে চান কেন নাম্বার লাগবে ব্যাঙ্ক থেকে জানানো হয় তার ATM কার্ড টি লক হয়ে গেছে। তিনি সেই কারনে তার ATM নাম্বার দিয়ে দেন। কিছু সময় বাদে তার প্রতিবেশি সন্ধ্যা সাহা ঘটনাটি জানতে পারে ও সাথে সাথে পাশের ATM-এ তার টাকা দেখতে যান। দেখা যায় তার ATM- এ মাত্র ৮০০ টাকা রয়েছে। বাকি টাকা নেই। তরিঘড়ি ব্যাঙ্কের সাথে কথা বলে জানতে পারেন তার একাউন্ট থেকে দুই বারে ২৮ হাজার ও ৩ হাজার টাকা করে মোট ৩১ হাজার টাকা তোলা হয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু যখন একদিকে সরকার ও বিভিন্ন ব্যাঙ্ক গনমাধ্যম সহ ফনের মাধ্যমে মানুষদের সচেতন করা হচ্ছে যে ব্যাঙ্ক থেকে কোন সময়ে ATM নাম্বার চাওয়া হয় না। তবুও কিছু অসাধু ব্যক্তি ব্যাঙ্কের নাম করে উপভোক্তাদের কাছ থেকে তাদের ATM থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিভাবে এখনও সাধারন মানুষ ভুল পথে হাঠছে তা সত্যিই আশ্চর্যের ব্যাপার।
যদিও ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ঝুম্পা সাহা জানান তারা গরীব মানুষ কষ্ট করে টাকা জমিয়ে ছিলেন। কিন্তু টাকা হারিয়ে তার মাথায় হাত কি করবেন ভেবে পাচ্ছেন না। তিনি বিষয় টি রায়গঞ্জ থানায় লিখিত ভাবে জানাবেন বলে জানান।